শাকিব-মিশা ছাড়া কেউ ফিল্মের টাকায় চলছে না

ঈদুল আজহায় খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর অভিনীত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। নাম তছনছ, অফিসার ও মালিক। দীর্ঘ ক্যারিয়ারে আজও শীর্ষ ভিলেনের স্থান ধরে রেখেছেন মিশা।
বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ হতাশ তিনি। মিশার মতে সিনেমার সেই আগের স্কুলিং নেই। তাই নতুন শিল্পী তৈরি হচ্ছে না। এই সময়ে শাকিব খান ও তিনি ছাড়া কোনো শিল্পী সিনেমার টাকায় চলছেন না বলেও জানান এই অভিনেতা।
বেশির ভাগ নায়ক-নায়িকা নিজেকের ব্যবসা ও ওপেনিং করে অর্থ উপার্জন করছেন। পরিচালকদের মধ্যে রায়হান রাফী সিনেমার টাকায় চলছেন। এশিয়া পোস্টের বিনোদনের বিশেষ সেলিব্রিটি শো এপি স্টার অনুষ্ঠানে এসে এসব কথা বলেন মিশা সওদাগর।