‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

এশিয়া পোস্ট বিনোদন
‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’
মেসির ছবি দিয়ে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত


বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা পুরো বিশ্ব। প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, সমর্থন ও আবেগে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত আলাপচারিতা। অন্য সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন শক্তিমান অভিনেতা, মডেল ও গায়ক চঞ্চল চৌধুরী। আবারও দুর্দান্ত জয় পেল চঞ্চলের প্রিয় দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Advertisement

বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ (রোববার) জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। গ্রুপ পর্বের সব ম্যাচে জয় নিয়ে নকআউট পর্বে গেছে আর্জেন্টিনা। অভূতপূর্ব এই জয়ে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ম্যাচশেষে সামাজিকমাধ্যমে পোস্ট শেয়ার করেন।

মেসির ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

ছোটবেলা থেকেই দিয়েগো ম্যারাডোনার ভক্ত এই অভিনতো। তার কারণেই আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠা। পাবনার সুজানগরের উদয়পুর হাইস্কুলে পড়ার সময় বিভিন্ন টুর্নামেন্ট ও ইউনিয়নভিত্তিক দলের হয়ে নিয়মিত খেলতেন বলে স্মৃতিচারণ করেন চঞ্চল চৌধুরী।

অভিনয়ের ব্যস্ততায় মাঠে এখন একদমই নামা হয় না চঞ্চল চৌধুরীর। তবে ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। বিশ্বকাপ এলে সেই উন্মাদনা আবার ফিরে আসে।

সমর্থকদের মধ্যে ফুটবলের জোয়ার আর উচ্ছ্বাস যেন রেষারেষি পর্যায়ে না যায়—সেই প্রত্যাশা দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার মতে, ফুটবলটা হোক শুধুই বিনোদন, কোনো ধরনের দুর্ঘটনা যেন হয়, নিজেদের মধ্যে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে।