ফেক নিউজ, আপাতত ভাবছিও না: রাফী

এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত বেশ কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে এই নির্মাতা বানাচ্ছেন তার পরবর্তী সিনেমা। সামাজিক মাধ্যম সয়লাব এ গুঞ্জনে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে গুঞ্জনটি।
শোনা যাচ্ছে ঈদকে সামনে রেখে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সিনেমা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন রাফী।
গুঞ্জন উড়িয়ে বললেন, এটা ফেক নিউজ। এরকম কোনো কিছু নিয়ে কথা হয়নি। আপাতত ভাবছিও না।
বর্তমানে রাফী ব্যস্ত তার ঈদের সিনেমা প্রেশার কুকার নিয়ে। ছবিটি নিয়ে লন্ডন যাচ্ছেন তিনি। বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে যুক্তরাজ্যে প্রিমিয়ার হবে তার সিনেমা। নবম এই আয়োজনে ‘প্রেশার কুকার’ ২২ এপ্রিল প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন তিনি।