logo

ফিতা দেখি সবাই কাটে : অপু বিশ্বাস

ফিতা দেখি সবাই কাটে : অপু বিশ্বাস

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইনখ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন অপু।

মাঝে নতুন কোনো সিনেমায় না দেখা গেলেও শোরুম উদ্বোধন থেকে শুরু করে নানা স্টেজশোতে পারফর্ম করতে দেখা গেছে। তখন অনেকেই তাকে ফিতা কাটা নায়িকা উল্লেখ করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করতেন। নতুন বছর বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়েই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। 

কাজের পাশাপাশি এই নায়িকা বেশ সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট স্টোরিতে তিনি লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা। সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন।

এরপর থেকেই নেটিজেনরা প্রশ্ন করেই যাচ্ছেন যে, কার উদ্দেশ্যে এই কথা লিখেছেন তিনি? প্রশ্ন ঘুরপাক খেলেও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন অপু ভক্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারি)  রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে বনানীতে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর এতেই অপুর সেই কথার মিল খুঁজে পান নেটিজেনরা।