logo

সব ধরনের ব্যবসাই হালাল যদি তা সৎভাবে করা যায়: মিশা সওদাগর 

সব ধরনের ব্যবসাই হালাল যদি তা সৎভাবে করা যায়: মিশা সওদাগর 

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি ঢালিউডের নম্বর ওয়ান খল অভিনেতা  মিশা সওদাগর। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে শোরুম উদ্বোধনেও দেখা যায় মিশা সওদাগরকে। তবে সব জায়গায় তিনি যান বলে জানান। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরায় চালু হয়েছে লাইফস্টাইল নতুন ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইল। মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ডটি।

এ সময় মিশা সওদাগর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত মানুষ রোজ আমাকে মোটা অর্থ দিয়ে প্রমোট করতে ডাকে। তবে সে সব কোনোটাই এখন পর্যন্ত আগ্রহ তৈরি করেনি। সিগনেচার লাইফস্টাইল এটি তৃতীয় ব্যাঞ্চ। এর আগের দুইটিও আমার হাত ধরেই ওপেন হয়েছিল। 

তিনি আরও বলেন, দর্শক আমাকে বিশ্বাস করেন। তেমনি আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। সব ধরনের ব্যবসাই হালাল যদি তা সৎভাবে করা যায়। এর স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদ এর চিন্তা চেতনা ভালো। যে কারণে আগ্রহ প্রকাশ করি। সিগনেচার লাইফস্টাইল ব্যবসায় স্বচ্ছ। তারা সততা দিয়ে ব্যবসা করে। চলমান সংস্কৃতি নিয়ে কাজ করে। দামও নাগালের মধ্যে। কম টাকায় ব্র্যান্ডের জিনিস দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে সবসময় আমি সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা রইল।

এদিকে, রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।

যোগ করে তিনি আরও বলেন, যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।

সিগনেচার লাইফস্টাইলের সিইও লাইলা আহমেদ বলেন, আমাদের পণ্যের দাম হাতের নাগালে। এখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে। কম টাকায় ভালো জিনিস দিচ্ছি। শুভ সূচনা উপলক্ষে বিশেষ ছাড় চলছে।