‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় না করার কারণ জানালেন বিপাশা

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেই ছবিগুলোর মধ্যে অন্যতম ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। এই ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত।
সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন তিনি। অভিনেত্রী জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের কথা জানিয়েছিলেন।
বিপাশা হায়াত বলেন, যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করিনি।
তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সাফল্য দেখানোর পর এবার আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে এটি উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে।
তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ (চরিত্র ডা. আশহাব), জাকিয়া বারী মম ( চরিত্র আফিয়া), শ্যামল মাওলা (চরিত্র আজিজ) এবং ইন্তেখাব দিনার (চরিত্র বড় চাচা)। এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ কে কে চরিত্রে চঞ্চল চৌধুরী এবং রাশেদ উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’।