logo
Advertisement

ঈদুল ফিতরে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’

এশিয়া পোস্ট বিনোদন
ঈদুল ফিতরে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’
‘ঝামেলা’ চলচ্চিত্রের সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

আগামী ২০২৭ সালের ঈদুল ফিতরে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বি দিয়া প্রোডাকশনস-এর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝামেলা’। ২৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

সামাজিক মর্যাদার লড়াই এবং পারিবারিক টানাপোড়েনের রূঢ় বাস্তবতাকে কেন্দ্র করে এক ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘ঝামেলা’। সিনেমাটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান এবং প্রযোজনা করেছেন দিয়া জেসমিন রইস।

নির্মাণ ও পোস্ট-প্রোডাকশন আপডেট সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটির চিত্রগ্রহণ (শুটিং) ও ডাবিং-এর কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে শেষ হয়েছে ছবির সবগুলো গানের কাজও। বর্তমানে ভারতে চলচ্চিত্রটির আবহ সঙ্গীতের কাজ পুরোদমে চলছে। পোস্ট-প্রোডাকশনের কাজ চূড়ান্ত হলে খুব শিগগিরই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

চলচ্চিত্রটিতে দেশের একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রে ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুনুর রহমান অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম। সিনেমায় মোট ৬টি গান রয়েছে এবং প্রতিটি গানেই এককভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

পারিবারিক ও সামাজিক গল্পভিত্তিক এই সিনেমাটি তৈরি হবে বলে নিশ্চিত করেছে নির্মাতা।

ঈদুল ফিতরে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’