logo

তমার সঙ্গে আমার অভিজ্ঞতা ভালো ছিল: রাফী 

তমার সঙ্গে আমার অভিজ্ঞতা ভালো ছিল: রাফী 

বর্তমান সময়ের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন করেছেন। এবার ঈদেও মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিটি। ইতোমধ্যে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।

জনপ্রিয় এই নির্মাতা তমা মির্জাকে নিয়ে বেশকিছু কাজ করেছেন। কাজগুলো জনপ্রিয়তাও পেয়েছে। মাঝে তাদের নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে এখন দুজনের পথ ভিন্ন। 

জনপ্রিয় এই নির্মাতা সম্প্রতি এশিয়া পোস্টের অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়েছিলেন। যেখানে তিনি জানান তার নানা অজানা কথা।

তমা মির্জাকে নিয়ে জানতে চাইলে রাফী বলেন, তমার সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ হয় না। ব্যস্ততার কারণে কথা হয় না আমাদের। তবে ওর সঙ্গে আমার অভিজ্ঞতা ভালো ছিল। 

ক্যারিয়ারে অনেক নায়িকাকে নিয়ে কাজ করেছেন নির্মাতা রাফী। সেই কাতারে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মিমকে নিয়ে জানতে চাইলে রাফী বলেন, আমার ‘পরাণ’ ছবির নায়িকা। যে ছবি আমাকে বদলে দিয়েছে। ওর প্রতি আমার অনেক ইমোশন আছে। কারণ, ওর সঙ্গে আমার জার্নি হয়েছে যখন আমি প্রথম নির্মাতা। ও শুরুর দিকে অনেককেই বলতো রাফীকে নিয়ে একটা সিনেমা করেন। ওর প্রতি আমি অনেক কৃতজ্ঞ।