logo

শাকিবের ‘প্রিন্স’ নিয়ে নতুন খবর 

শাকিবের ‘প্রিন্স’ নিয়ে নতুন খবর 

আসছে ঈদুল ফিতরের উৎসবমুখর আবহে বক্স অফিসে ঝড় তুলতে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্মিত এই গ্যাংস্টার ড্রামা নিয়ে দর্শকের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো আরও এক নতুন খবর। ছবিটির প্রচারণায় যুক্ত হলো এক নতুন মাস্টারস্ট্রোক। 

দেশের অন্যতম শীর্ষ ও স্বনামধন্য অ্যাডভার্টাইজিং এজেন্সি 'অ্যাসেন' (ASSEN) আনুষ্ঠানিকভাবে 'প্রিন্স' সিনেমার অফিশিয়াল ক্রিয়েটিভ ও মার্কেটিং এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।

​সম্প্রতি 'প্রিন্স' টিমের সাথে অ্যাসেন-এর এই চুক্তি স্বাক্ষর পর্ব সম্পন্ন হয়। এই আয়োজনে অ্যাসেনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব আনন্দ চৌধুরী এবং ফাউন্ডার ও চিফ স্ট্র্যাটেজি অফিসার (CSO) জনাব সোহেল বিন আজাদ অপু। তাদের উপস্থিতিতে সিনেমাটির প্রযোজনা ও নির্মাণ টিমের শীর্ষ কর্মকর্তারা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

​আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত 'প্রিন্স' মূলত একটি লার্জার-দ্যান-লাইফ ক্যানভাসের গল্প। যেখানে শাকিব খান ধরা দেবেন একেবারেই ভিন্ন, বিধ্বংসী এক গ্যাংস্টার লুকে। তার বিপরীতে পর্দা মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমাটির ভিজ্যুয়াল এবং সিনেমাটোগ্রাফিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ক্যামেরার পেছনে থাকছেন বলিউড ব্লকবাস্টার 'অ্যানিম্যাল' খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়।