logo

ছেলেকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় বর্ষা

ছেলেকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। প্রতি বছরই ওমরাহ পালন করে থাকেন তারা । সে ধারাবাহিকতায় এবারও ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন বর্ষা। তবে এবার স্বামীকে দেশে রেখেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

তিনি জানান, তাদের ছোট ছেলে মায়ের সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং তারা ওমরাহ পালন করছে। 

এদিকে, কয়েক মাস আগে বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় জানাবেন। 

 

তিনি বলেন, দুই সন্তান বড় হয়ে উঠছে, তাদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। মা হিসেবে নতুন দায়িত্ববোধ থেকেই এই ভাবনা এসেছে। 

বর্তমানে এই দম্পতি অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে।

সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।