logo

বৈশাখে ‘অসুস্থ সংগীত’, ক্ষোভ প্রকাশ করে দোয়া চাইলেন ওমর সানী

বৈশাখে ‘অসুস্থ সংগীত’, ক্ষোভ প্রকাশ করে দোয়া চাইলেন ওমর সানী

বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে সারা দেশে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের কনসার্ট ও সংগীতানুষ্ঠান। উৎসবের এ আয়োজনের মধ্যেও কিছু অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যা নিয়ে ব্যাপক সমালোচনা ও চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই কাতারে আছেন নায়ক ওমর সানীও। 

ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানী নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কিছু সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ অভিনেতা লিখেছেন, আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।

ওমর সানীর এই পোস্টে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি মন্তব্য করেছেন, রবীন্দ্রসংগীত/নজরুলসংগীত/ব‍্যান্ড সংগীত/আধুনিক সংগীত/লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।