logo

ওটিটিতে ‘রঙবাজার’

ওটিটিতে ‘রঙবাজার’
ronggobazar

কয়েক দফায় মুক্তি পেছানোর পর এবার ঈদুল আজহায় আসার কথা ছিল ‘রঙবাজার’ সিনেমাটির। তার আগেই পাইরেসির কবলে পড়ায় ছবিটি হলে মুক্তি পাচ্ছে না। ছবিটির নির্মাতা রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাতা বলেন, ছবিটি কয়েকদিন আগে পাইরেসি হয়। আমরা চেষ্টা করেছি সমস্যাটি সমাধানের। কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সব জায়গা থেকে নামানো সম্ভব না। তাই হলে মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।

তিনি আরও বলেন, এরইমধ্যে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনলজির নিজস্ব ওটিটি মধ্যমে সিনেমাটিকে দেখা যাচ্ছে ‘রঙবাজার’।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙবাজার’-এর গল্প। সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, শাজাহান সম্রাট।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।