নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন পলি

এশিয়া পোস্ট বিনোদন
নির্বাচনে হেরে আল্লাহর কাছে বিচার দিলেন পলি
নায়িকা পলি। ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন নায়িকা পলি। এরপরই সামাজিকমাধ্যম তিনি অভিযোগ আনেন, শিল্পীদের অনেকে টাকার কাছে নিজেদের বিকিয়েছেন। সেইসঙ্গে আল্লাহর কাছে দেন বিচার।

নিজের ফেসবুকে পলি লেখেন, কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ আল্লাহ করবে।

এর আগে অন্য এক পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে পলি লেখেন, রোজিনা আপু শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণির শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।

আরেক পোস্টে পলি লেখেন, যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন তাদের প্রতিও আমার ভালোবাসা।

এবারের নির্বাচনে শিবা-জয় প্যানেল থেকে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেন পলি। তিনি ভোট পান ১৪৪টি। অন্যদিকে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এম এ পারভেজ চৌধুরী আবীর।

এ নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। তার প্রতিদ্বন্দ্বী আরমানের ব্যালেটে পড়ে ১৭৩ ভোট। ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি পান ১৭৯ ভোট।