মানুষ হিসেবেও আপনি অসাধারণ: পূর্ণিমা

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অভিনেত্রী শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। একসময় দুজনই দাপিয়ে বেড়িয়েছেন বড় পর্দা। শোবিজ অঙ্গনে দুইজনকে প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও একে অপরের মধ্যে রয়েছে গভীর ভালোবাসার সম্পর্ক।
সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটি শেয়ার করে পূর্ণিমা লেখেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।
স্মৃতিকাতর হয়ে পূর্ণিমা যোগ করেন, ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।
সবশেষে শাবনূরে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমা লেখেন, আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।


