এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

এশিয়া পোস্ট বিনোদন
এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
বান্ধবীদের সঙ্গে পূর্ণিমা। ছবি: কোলাজ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। নিজের রূপ আর অভিনয়ের জাদুতে দর্শক মহলকে মুগ্ধ করে রেখেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন এই তারকা।

Advertisement

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। ভিডিওটিতে তাকে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন ও সাবলীল মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, এই সেই আমার বান্ধবীরা। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ভিডিওটিতে দেখা যায়, একটি খোলামেলা ও সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার পরনে রয়েছে আকর্ষণীয় একটি কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। সেখানে একে একে নারীরা এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সাধারণ সালোয়ার-কামিজ ও শাড়ি।

ভিডিওর একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি ও হাসির রোল পড়ে যায়। এক নারীর সঙ্গে ইয়ার্কি করতে করতে জড়িয়ে ধরার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। পূর্ণিমার এমন সাধারণ ও অমায়িক ব্যবহার নেটিজেনদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।