প্রকাশ্যে শাকিবের ‘রকস্টার’ সিনেমার পোস্টার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বেঁধে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। ছবিটি মুক্তির পর এই অভিনেত্রীর বেশ প্রশংসা পেয়েছেন এই জুটি। আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসেবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।
এদিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক পোস্টে একটি পোস্টার শেয়ার করেছেন।
পোস্টারে দেখা যায়, সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহে হাজির হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা। শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন মুহূর্তটি।
পোস্টারটি প্রকাশের সময় একটি গানের লিরিকও ক্যাপশন হিসেবে যুক্ত করা হয়, জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সঙ্গে।
সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’ সিনেমাটি। এর পরিচালক আজমান রুশো।
জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে এর কাজ চলছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে।