আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমণির
এশিয়া পোস্ট প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের জ্বরে ভুগছে সারা বিশ্ব। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গাতেই বিশ্বকাপের আমেজ। বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো নায়িকা পরীমনিও মেতেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন।
সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী।
এদিকে, নিজের সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।
বিষয় :


