logo

নতুন পরিচয়ে মুনমুন

নতুন পরিচয়ে মুনমুন

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। নব্বইয়ের দশকে যিনি রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন, সেই নায়িকা এবার যুক্ত হলেন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘লিড মার্কেটিং বিডি’র ব্র্যান্ড প্রমোটর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মুনমুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি গ্রুপের হেড অব সেলস আতিক এবং জাজ মাল্টিমিডিয়ার হেড অব টেকনিক্যাল সৈকত খান।

অনুষ্ঠানে মুনমুন বলেন, তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই নতুনভাবে কাজ শুরু করছেন।

সবশেষ ‘রাগী’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দায় খুব একটা দেখা যায়নি মুনমুনকে।