logo

অজু নিয়ে চিন্তায় বর্ষা

অজু নিয়ে চিন্তায় বর্ষা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে  (১২ ফ্রেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আনন্দের সঙ্গে অনেকেই এবার ভোট দিয়েছেন। সেই কাতারে আছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাও। তবে ভোট দেওয়ার ৬ দিন হয়ে গেলেও আঙুলে থাকা অমোচনীয় কালি তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়! ধর্মীয় অনুশাসন অনুযায়ী তার অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে থাকা ভোটের কালির একটি ছবি শেয়ার করেন বর্ষা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীরা মন্তব্যে নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ তাকে আশ্বস্ত করেছেন যে এই কালি অজুতে বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন।