logo

ভিডিও শেয়ার দিয়ে পরীমণি বললেন, আমার পাগল পাগল লাগছে

ভিডিও শেয়ার দিয়ে পরীমণি বললেন, আমার পাগল পাগল লাগছে

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছেমতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি। 

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব পরীমণি। প্রায়ই নানা ইস্যুতে ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে মুখ খুলেছেন। 

ভিডিওটিতে দেখা যায়, একজন শিক্ষক ও শিক্ষিকা মিলে এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন পরীমণি। ভিডিওটির লিংক নিজের ফেসবুকে শেয়ার করে আবেগঘন ভাষায় প্রতিবাদ জানান তিনি। 

ক্ষোভ প্রকাশ করে পরীমণি লেখেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে। এখন আমার পাগল পাগল লাগতাছে ভাই। আল্লাহ!

শিশু নির্যাতনের এমন ঘটনায় একজন মা হিসেবে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই চিত্রনায়িকা। 

প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। সম্প্রতি নতুন আরও এক ছবির খবর জানিয়েছেন তিনি। লীসা গাজীর পরিচালনায় ‘শাস্তি’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।