ব্রুসলিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ

এশিয়া পোস্ট বিনোদন
ব্রুসলিকে নিঃশর্ত  ক্ষমা চাওয়ার নির্দেশ
ব্রুসলি বিচার চেয়ে সংবাদকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এ ঘটনায় প্রকাশিত তার সব সংশ্লিষ্ট ভিডিও ও বক্তব্য প্রত্যাহার বা সরিয়ে নিতে হবে। অন্যথায়, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

এদিকে এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের পক্ষ থেকে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বিএফডিসিতে সংবাদ সংগ্রহসহ সব কার্যক্রম এখন থেকে স্বাভাবিকভাবে চলবে।