ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার প্রতি কোনো ঘৃণা নেই: তটিনী

ছোটপর্দার বর্তমান সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তটিনী। নিজের অভিনয়ের দক্ষতায় অল্প সময়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে, জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ এলেই বাংলাদেশে এই দুই দলকে ঘিরে শুরু হয় তুমুল উন্মাদনা। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে প্রকাশ্যে মত দিচ্ছেন। সেই তালিকায় আছেন তটিনী।
সম্প্রতি সাক্ষাৎকারে তটিনী জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক। তবে আর্জেন্টিনা বা তাদের সমর্থকদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই।
অভিনেত্রী বলেন, অনেকে বলে আমি আর্জেন্টিনা, অনেকে বলে আমি ব্রাজিল। আসলে আমি একদম ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। আমাদের পুরো পরিবারই ব্রাজিল সমর্থন করে। আমার ভাই, ভাবি, মামা-মামি সবাই ব্রাজিলের ভক্ত।
তিনি আরও বলেন, আমি আগে থেকেই বলে দিই, কোনো দলের প্রতিই আমার ঘৃণা নেই। আর্জেন্টিনা দলকে আমি অনেক ভালোবাসি। বিশেষ করে মেসিকে। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ কেন তাকে বা এই দলটাকে ঘৃণা করবে, সেটা আমি বুঝি না। তারা খুবই ভালো একটি দল।





