logo
Advertisement

ফুটপাত থেকে কেনাকাটা করেন না ভাবনা

এশিয়া পোস্ট বিনোদন
ফুটপাত থেকে কেনাকাটা করেন না ভাবনা
আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

ফুটপাত থেকে কখনো কেনাকাটা করেননি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এমনকি বিদেশেও ফুটপাত থেকে কেনাকাটার অভ্যাস নেই বলে জানিয়েছেন তিনি। তার মতে, ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে শপিং করাই তাদের সংস্কৃতির অংশ।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের এপি গ্লামারের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভাবনা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কখনো ফুটপাত থেকে কেনাকাটা করেছেন কি না। উত্তরে অভিনেত্রী বলেন, ‘না, আমি কখনো করিনি।’

বিদেশেও ফুটপাত থেকে কেনাকাটা করেন কি না- এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন, ‘না, কখনোই না।’ ফুটপাত থেকে কেনাকাটার বিষয়টি তাঁর কাছে কখনোই স্বাভাবিক মনে হয়নি বলেও জানান তিনি।

ভাবনার ভাষায়, ‘আমার কাছে এটা কখনো মনে হয় নাই যে, আচ্ছা দেখি ফুটপাত থেকে কিনি। এটা মনে হয় নাই কখনো। আমি জানি না। মানে, আমরা তো ছোটবেলা থেকে আমাদের সেই অভ্যাস নাই।’

ফুটপাত বা ভ্যানে কাপড় বিক্রির বিষয়টি তার কাছে তুলনামূলকভাবে নতুন সংস্কৃতি বলেও মন্তব্য করেন ভাবনা। তিনি বলেন, ‘ভ্যানে কাপড় বেচা তো নতুন কালচার শুরু হইছে। আমার তো সেই কালচার নাই।’

ছোটবেলার ঈদের কেনাকাটার স্মৃতিও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার কালচার, আমার আম্মু-আব্বু নিয়ে যাচ্ছে, একসাথে শপিং করতেছি ঈদের-তাই না? এইটাই তো আমাদের কালচার। আমাদেরকে এরকম গাড়ি থামায় আমরা ফুটপাত থেকে শপিং করি।’

সাক্ষাৎকারে অনলাইন শপিং নিয়েও ভাবনাকে প্রশ্ন করা হয়। তবে সেখানেও নিজের অনাগ্রহের কথা জানান তিনি। অনলাইনে কেনাকাটা করেন কি না জানতে চাইলে ভাবনা সরাসরি বলেন, ‘না, অনলাইন আমি করি না একদম।’

ফুটপাত থেকে কেনাকাটা করেন না ভাবনা