logo
Advertisement

নতুন পরিচয়ে জয়ীতা

এশিয়া পোস্ট বিনোদন
নতুন পরিচয়ে জয়ীতা

জয়ীতা রহমান। ২০১৪ সালে অভিনয় পথচলা শুরু তার। এক যুগের বেশি অভিনয় ক্যারিয়ারে নাটক - চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়ীতা। অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিজের নামে অনলাইন ফ্যাশন হাউজ 'জয়ীতা ফ্যাশন' প্রতিষ্ঠা করেছেন।

Advertisement

এ ব্যাপারে জয়ীতা রহমান বলেন, নারী ও শিশুদের পোশাক, অলংকার নিয়ে প্রাথমিকভাবে জয়ীতা ফ্যাশন চালু করা হয়েছে। এখানে নারী ও শিশুদের পোশাকে নিজস্ব হাতের কাজ ও ডিজাইন থাকছে। সবকিছু এখন পেজ থেকে আমরা অনলাইনে বিক্রি করছি৷ আগামীতে অফলাইন ব্যবসা অর্থাৎ শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জয়ীতার অভিনীত উল্লেখযোগ্য কিছু টিভি নাটক হলো এমন যদি হতো, ছায়া বিবি, রোজাদার, তৃতীয় অংক, টিকটক গার্লফ্রেন্ড, মধ্যবৃত্তের বারান্দা, মনচোরা। এছাড়াও উদীয়মান সূর্য নামের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনচিত্র এবং টিভি ফিলারেও কাজ করেছেন জয়ীতা।