স্ত্রী-সন্তানদের নিয়ে চাষী আলমের আবেগঘন পোস্ট

বর্তমান সময়ের ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু ভাই’ খ্যাত তারকা চাষী আলম। চলতি বছরের ২০ মে ফের পুত্র সন্তানের বাবা হয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দী হয়েছেন এই দম্পতি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’ প্রিয় তারকার এমন আনন্দের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে।

২০২৩ সালের ২৫ আগস্ট বেশ জাঁকজমকপূর্ণ পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তিনি।