Advertisement

কাছের মানুষেরাই সবচেয়ে বেশি প্রতারণা করে: ফারিন খান

এশিয়া পোস্ট বিনোদন
কাছের মানুষেরাই সবচেয়ে বেশি প্রতারণা করে: ফারিন খান
অভিনেত্রী ফারিন খান।

কাছের মানুষদের কাছ থেকেই মানুষ সবচেয়ে বড় আঘাত কিংবা প্রতারণার শিকার হয়। অভিনেত্রী ফারিন খান সম্প্রতি ‘এশিয়া পোস্ট’-এর জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘এপি গ্লামার’-এ অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তিনি নিজের জীবনবোধ ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

Advertisement

অনুষ্ঠানের একপর্যায়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক নিয়ে উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে গল্প করেন এই অভিনেত্রী। এরপর ফারিন খান বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, দূরের মানুষ তো দূরেই থাকে, কাছের মানুষেরাই সবচেয়ে বেশি প্রতারণা করে।’

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ফারিন আরও জানান, জীবনের শান্তিময় পরিবেশ বজায় রাখতেই তিনি সচেতনভাবে এ ধরনের মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন। ফারিন বলেন, ‘আমি প্রতারকদের সবচেয়ে বেশি ভয় পাই। তাই যখন বুঝতে পারি কেউ আমার সঙ্গে প্রতারণা করছেন। তখন তার থেকে দূরে থাকি।’

নাটকের জনপ্রিয় মুখ ফারিন খান বড় পর্দায়ও নিজেকে প্রমান করেছেন। তবে বর্তমানে ছোট পর্দা নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে তার।

কাছের মানুষেরাই সবচেয়ে বেশি প্রতারণা করে: ফারিন খান