কেয়া পায়েলের চারপাশে ঘুরছে হাঙর

ব্যক্তিজীবন নিয়ে নানামুখী আলোচনার মাঝেই নিজের মতো করে জীবন উপভোগ করছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। কখনো সাগর পাড়ে, আবার কখনো নীল জলরাশির বুকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে। আর এসব সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কেয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ঝিনুক আকৃতির একটি পুল লাউঞ্জারে শুয়ে আছেন তিনি, আর তার ঠিক নিচ দিয়েই অবাধে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর।
ভিডিওতে কেয়াকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ক্লেয়ার মিশেল ও ইটার্নাল হার্টের ‘সোল অব দ্য সি’ গানটি, যা বলে দিচ্ছিল মুহূর্তটি তিনি কতটা উপভোগ করছেন।
দিনকয়েক আগেই পরিবারের সঙ্গে মালদ্বীপে ঘুরতে যান কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে তার একটি রোমান্টিক মুহূর্ত সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে কেয়া নিজে মুখ না খুললেও, এই তারকা যে বেশ ফুরফুরে মেজাজে দিন কাটাচ্ছেন—তা বুঝতে বাকি নেই ভক্তদের।




