আভিজাত্য প্রকাশ পায় পোশাকে নয়, ব্যক্তিত্বে: মোশাররফ করিম

নিজের সাবলীল অভিনয় আর ভিন্নধর্মী ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পর্দায় নানা চরিত্রে হাজির হওয়ার পাশাপাশি সামাজিকমাধ্যমেও প্রায়ই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এই তারকা।
সম্প্রতি ফেসবুক পেজে তার শেয়ার করা একটি নতুন ছবি ও ক্যাপশন অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। তার পরনে রয়েছে ছাই রঙের সাধারণ একটি পাঞ্জাবি এবং চোখে সানগ্লাস। বরাবরের মতো তাঁর অভিব্যক্তিতে ছিল এক ধরনের সহজ-সরল অথচ গম্ভীর মেজাজ। ছবির ক্যাপশনে লিখেছেন ‘ভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে’ সঙ্গে যুক্ত করা হয়েছে।
অর্বীনা মুন্নি নামের এক নারী ভক্ত লেখেন, ব্যক্তিত্ব সুন্দরই আছে। যখন চেতাইবো অসুন্দর হইয়া যাইবো। আবু তাহের বিজয় নামের আরেকজন ভক্ত লেখেন, পৃথিবীর ১০ জন শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন।
পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই সেখানে প্রশংসার জোয়ার বইছে। মোশাররফ করিমের সাদামাটা কিন্তু ব্যক্তিত্বপূর্ণ এই লুক ও গভীর বার্তাকে দারুণভাবে স্বাগত জানাচ্ছেন তার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ী।