Advertisement

সাভারের মেয়েরা সুন্দরী হয়: ফারিন খান

এশিয়া পোস্ট বিনোদন
সাভারের মেয়েরা সুন্দরী হয়: ফারিন খান
অভিনেত্রী ফারিন খান।

বিনোদন জগতের বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল ফারিন খান দাবি করেছেন, ঢাকার সাভারের মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়। সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় অনুষ্ঠান ‘এপি গ্লামার’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের জন্মস্থান সাভার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসিমুখে তিনি এই মন্তব্য করেন।

Advertisement

অনুষ্ঠানে জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ফারিন বলেন, ‘সাভারের মেয়েরা অনেক সুন্দর হয়। আমাদের নাটক ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের বাড়িও কিন্তু সাভারে। মজার বিষয় হলো, কেয়া পায়েল আর আমি একই স্কুলে পড়াশোনা করেছি। তাই আমি বলব, ‘এখানকার মেয়েদের একটি বড় গুণ হলো তারা দেখতে খুবই সুন্দরী।’

মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে পা রাখা ফারিন খানকে বড় পর্দায় অভিনয় করতেও দেখা গেছে। বর্তমানে তিনি একের পর এক নাটক ও বিজ্ঞাপনের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন।