‘বিক্রমপুরের মেয়েদের সব রান্নাই দারুণ মজাদার’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ বরাবরই নিজের শিকড় ও ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর হওয়ায় এই এলাকার রন্ধনশৈলী নিয়ে সব সময়ই তিনি বেশ উৎসাহী। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিক্রমপুরের খাবারের প্রশংসা করে শখ জানান, এই এলাকার মেয়েদের হাতের সব রান্নাই দারুণ সুস্বাদু।
নিজের অঞ্চলের খাবারের ঐতিহ্য তুলে ধরে শখ বলেন, ‘বিক্রমপুরের মেয়েদের হাতের সব রান্নাই দারুণ মজাদার হয়। এখানকার বিভিন্ন পদের ভর্তা এবং ঐতিহ্যবাহী ‘বৌভাত’ খাবারটি ভীষণ জনপ্রিয়। এ ছাড়া এই অঞ্চলের রান্নার স্বাদই আলাদা।’ এরপর এ ধরনের খাবারের স্বাদ নিতে নিজের বাসায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের দাওয়াতও দেন তিনি।
মাতৃত্বের স্বাদ পাওয়ার পর নিজের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। মাতৃত্বকালীন অভিজ্ঞতা ও পরবর্তী ফিটনেস জার্নি নিয়ে কথা বলতে গিয়ে শখ জানান, সন্তানের জন্মের পর নিজের শরীরের যত্ন নেওয়া এবং ফিটনেসে ফিরে আসাটা সহজ ছিল না। তবে নিয়ম মেনে ডায়েট ও সঠিক জীবনধারা অনুসরন করে তিনি আবার পূর্বের রূপে ফিরছেন।
সংসারের পাশাপাশি অভিনয় ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন শখ। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। যার মধ্যে ‘রূপনগর’ ধারাবাহিকের জন্য তিনি একটি অ্যাওয়ার্ডও পেয়েছেন।
.png)





