logo
Advertisement

মোটা হয়ে যাচ্ছিলেন মাহি, এরপর হলেন সতর্ক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
মোটা হয়ে যাচ্ছিলেন মাহি, এরপর হলেন সতর্ক
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

স্বাস্থ্যসচেতন অভিনেত্রী সামিরা খান মাহি সবসময় নিজেকে ফিট রাখতে পছন্দ করেন। সুন্দর শারীরিক গঠন ও ফিটনেস ধরে রাখতে নিয়মিত ডায়েট চার্ট মেনে চলার পাশাপাশি জিমও মেইনটেইন করার চেষ্টা করেন তিনি। তবে এত নিয়ম মানার পরও জীবনযাত্রায় সামান্য এদিক-সেদিক বা অনিয়ম হলেই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় পড়তেন এই অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের এই ফিটনেস জার্নি ও ওজনের লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন মাহি।

অনুষ্ঠানে মাহি জানান, হুট করে ওজন বেড়ে যাওয়ার পর তা কমানো কতটা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘একটা সময় আমি হুট করে মোটা বা হেলদি হয়ে যাচ্ছিলাম। তখন শুকানো আমার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল। এরপর শুটিং সেটে আমি এয়ার ফ্রায়ার নিয়ে যাওয়া শুরু করি, যাতে খাবারটি অন্তত হেলদি হয়। কারণ মোটা হওয়া খুবই সহজ, কিন্তু এরপর শুকানোটা অনেক বেশি কঠিন।’

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বাইরের তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে নিজের সঙ্গে এয়ার ফ্রায়ার রাখার এই বুদ্ধিটি মাহির ফিটনেস ধরে রাখতে বড় ভূমিকা রাখে পরবর্তীতে।