logo

নৈতিক ও মানবিক অবক্ষয় নিয়ে নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’

নৈতিক ও মানবিক অবক্ষয় নিয়ে নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’
গ্রামের নাম সুন্দরপুর নাটকের দৃশ্যে অভিনেতা ও অভিনেত্রী। ছবি: সংগৃহীত

আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ । নাটকটি প্রচার হবে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে।


মোঃ শাহাদাৎ হোসেনের লেখা গল্প নিয়ে নির্মিত এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকাসহ আরো অনেকেই।

নাটকের কাহিনী বলতে গিয়ে পরিচালক আকাশ রঞ্জন বলেন, এমন একটা সময় ছিল যখন সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে সম্প্রতির বন্ধন ছিল, প্রবল ভালোবাসা ও সম্মান ছিল। বর্তমানে নৈতিক অবক্ষয় আর অমানবিকতা গ্রাস করে ফেলেছে সমাজকে। সুন্দরপুর নামক গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের সাথে সাথে মানুষের মানসিক অবস্থারও ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আগেকার দিনে প্রশ্বস্ত খেলার মাঠ ছিল, যুবকরা ফুটবল, হাডুডু. দাড়িয়াবাধা গোল্লছুট খেলতো, যাত্রাপালা আর সিনেমা দেখতো। আর এখন? যুবকরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। গ্রামের মানুষের কোনো দিকে কোনো খেয়াল নেই। এর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।