আজকে এক দলের স্বপ্ন যাবে বাড়ি: হিমি

বিশ্বকাপ জ্বরে ভুগেছে বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আলোচিত এই ম্যাচটির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
মঙ্গলবার (৭ জুলাই) ফেসবুকে দেয়া এক পোস্টে হিমি লেখেন, আজকে এক দলের স্বপ্ন যাবে বাড়ি! আর প্রিয় দল মিশরের জন্য শুভকামনা।
হিমির সেই পোস্টে মন্তব্য করেছেন অভিনেতা নিলয় আলমগির। তিনি লেখেন, এরকম আরও দারুণ সব জোকস পেতে ব্রাজিল ফ্যানদের প্রোফাইলে চোখ রাখুন।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও মতবিনিময়।




