মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

এশিয়া পোস্ট বিনোদন
মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান
প্রিয়াঙ্কা জামান।

মা হয়েছেন জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। ২৯ জুন বিকেল সাড়ে পাঁচটায় কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন মারিয়াম বিনতে রাকিব। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী রাকিবুল হাসান।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে, নিজের জন্মদিনের ঠিক আগের দিন ভক্তদের এক বিরাট চমক দিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রথমবার মা হতে যাওয়ার সেই খবরটি শেয়ার করে তিনি বলেছিলেন, নিজের জন্মদিনের সঙ্গে জীবনের এক নতুন এবং বিশেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। খবরটি জানার পর তিনি যেমন আনন্দিত ছিলেন, তেমনি ছিলেন আবেগাপ্লুত।

গত বছরের নভেম্বরে সম্পূর্ণ পারিবারিক আয়োজনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। বিয়ের মাত্র দুই মাসের মাথায় মা হতে যাওয়ার খবর প্রকাশ করেছিলেন তিনি। আর এবার পূর্ণতা পেল তাদের সেই ভালোবাসার সংসার।