logo
Advertisement

আপত্তিকর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
আপত্তিকর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’
অভিনেতা সাইদুর রহমান পাভেল। ছবি: অভিনেতার ফেসবুক আইডি থেকে নেওয়া

সামাজিক মাধ্যমে অভিনেতা সাইদুর রহমান পাভেলের ৪০ সেকেন্ডের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা যায় একজন নারীর সঙ্গে ভিডিও কলে খালি গায় কথা বলছেন। কথা বলার সময় তাকে বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা যায়। এবার বিষয়টি নিয়ে অভিনেতা নিজেই মুখ খুললেন, জানালেন ক্যামেরার ওপারে থাকা নারী সম্পর্কে তার বান্ধবী হয়।

পাভেল জানিয়েছেন, ভিডিওটি প্রকাশের পর অনেকেই সেই নারীর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ভুল তথ্য দিচ্ছে। তবে সে আমার বান্ধবী এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এরপর থেকেই দেশেরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করেন তিনি। এ ছাড়া নির্মাতা অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান পাভেল।