প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম ক্লাস থ্রিতে: প্রভা

দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এশিয়া পোস্টের সেলিব্রিটি শো ‘এপি গ্ল্যামার’ অনুষ্ঠানে নিজের প্রথম প্রেমের চিঠির অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
শান্তা জাহানের উপস্থাপনায় প্রথম প্রেমের প্রস্তাব কোন ক্লাসে পেয়েছিলেন জানতে চাওয়া হলে প্রভা বলেন, ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল সেও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।
ঘটনার পর কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।
পরিবার থেকে শাসন করত কি না জবাবে প্রভা বলেন, ছোটবেলা থেকে শুধু শাসনই করত। এটা এখনও করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন, এত খেও না, মোটা হয়ে যাবে। মা শাসন করলেও বাবা কখনোই শাসন করতেন না।