নেইমারকে ধন্যবাদ অসংখ্য স্মৃতির জন্য: সজল

এশিয়া পোস্ট বিনোদন
নেইমারকে ধন্যবাদ অসংখ্য স্মৃতির জন্য: সজল
নেইমারকে ধন্যবাদ অসংখ্য স্মৃতির জন্য: সজল

ব্রাজিল ফুটবল টিমের সমর্থক অভিনেতা সজল। প্রতি ম্যাচের আগে প্রিয় দলের হয়ে ফেসবুকে সরব থেকেছেন তিনি। কিন্তু বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের এই পরাজয়ে হৃদয় ভেঙেছে কোটি ভক্তের। নিউ জার্সির মাঠে হেরে নেইমার ঘোষণা দিয়েছেন এখানেই শেষ। এদিন ম্যাচের শেষ বাঁশির পর কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

সজলের পছন্দের টিম হেরেছে। তবে তিনি ভালোবাসা জানালেন প্রিয় দল ও খেলোয়াড়ের জন্য। ফেসবুকে সজল লিখেছেন, হার-জিত ফুটবলেরই অংশ। কাল ব্রাজিল হেরেছে, কিন্তু আমার ভালোবাসা হারেনি। আমি ব্রাজিলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আজ হার, কাল আবার ঘুরে দাঁড়ানোর গল্প। নেইমারকে ধন্যবাদ অসংখ্য স্মৃতির জন্য।