নোবিতা, ফোবে ও শাকুরাকে নিয়ে হিমির ব্রাজিল প্রেম

এশিয়া পোস্ট বিনোদন
নোবিতা, ফোবে ও শাকুরাকে নিয়ে হিমির ব্রাজিল প্রেম
প্রিয় পোষ্যদের নিয়ে ব্রাজিল প্রেমে মত্ত অভিনেত্রী হিমি। ছবি: সংগৃহীত


বিনোদন অঙ্গনের অনেক তারকার মতো প্রিয় ব্রাজিল দল নিয়ে একটু বেশিই সরব থাকেন জান্নাতুল সুমাইয়া হিমি। যখনই সুযোগ পান সাম্বার ছন্দে আলোকিত ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি।

Advertisement

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল নকআউট পর্বে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতির বিপক্ষে জয় পেলেও ব্রাজিলের সাদামাটা পারফরম্যান্সে হতাশ ছিলেন অনেকে। এবার স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স দেখে তাদের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। হলুদ জার্সিধারীদের পক্ষে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তার প্রিয় পোষ্য বিড়ালদের ব্রাজিলের জার্সি পরিয়ে সবাইকে প্রস্তুতি নিতে বলেন। সামাজিকমাধ্যম ফেসবুকে ম্যাচের আগে এক পোস্টে কিছু ছবি দিয়ে হিমি লেখেন, ‘আমার বিড়ালগুলো প্রস্তুত আজকের ম্যাচের জন্য। ফোবে, শাকুরা অ্যান্ড নোবিতা।’ সেখানে লাভ ইমোজির পাশপাশি ব্রাজিলের পতাকা এবং একটি ফুটবলের ইমোজিও যুক্ত করেন তিনি।

আজ ভোরে (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একক আধিপত্য দেখিয়ে সেলেসাওরা স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি হিমি জানান, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্ট করি। তখন খেলা অতটা বুঝতাম না। তখন দেখতাম ভাইয়া আর বাবা ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল তারকা কাকার প্রতি আমারও মুগ্ধতা ছিল। সব মিলিয়ে ব্রাজিল সাপোর্ট করি।’