logo

মায়ার গল্পে তাসনুভা তিশা-প্রান্তরের ‘মায়ার শহর’

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
মায়ার গল্পে তাসনুভা তিশা-প্রান্তরের ‘মায়ার শহর’
মায়ার শহর নাটকের সংবাদা সম্মেলনে নির্মাতা ও কলাকুশলীরা। ছবি: এশিয়া পোস্ট

‎ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও শহুরে জীবনের নানা আবেগ নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘মায়ার শহর’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা প্রান্তর দস্তিদার। ইয়াসিন রহমান সুমনের পরিচালনায় নির্মিত নাটকটি দেখা যাবে সিনেপ্লাসি স্টুডিও-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

‎

‎‘মায়ার শহর’-এর গল্পে উঠে এসেছে শহুরে জীবনের ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কের নানা টানাপোড়েন। সময় ও পরিস্থিতির চাপে কখনো তৈরি হয় নতুন সম্পর্ক, আবার কখনো ভেঙে যায় দীর্ঘদিনের বন্ধন। পরিচিত শহর ও চেনা মানুষের গল্পের মধ্য দিয়ে নাটকটিতে তুলে ধরা হয়েছে মায়া, ভালোবাসা এবং সম্পর্কের নানা দিক।

‎

‎নাটকটিতে তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদারের পাশাপাশি অভিনয় করেছেন জুবায়ের জাহিদ, তাসরিন জাহান স্বপ্না, সাজ্জাদ চৌধুরী, পিয়ামুল করিম, রাইসা আহমেদ, মায়া, মামুন ইব্রাহিম, জয় ও মাহাবুব উদ্দিন।

‎

‎নাটকটির রচনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রশিদুর রহমান। পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন ইয়াসিন রহমান সুমন।

নাটকটির নির্মাতা ইয়াসিন রহমান সুমন বলেন, ‘এই শহরে আমরা সবাই কারও না কারও মায়ায় আটকে থাকি। চেনা শহরের ব্যস্ততা আর পরিচিত জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি নিয়ে সাজানো হয়েছে নাটকটির গল্প। প্রান্তর ও তিশা দুজনই অসাধারণ অভিনয় করেছে।’

‎

‎পরিচালকের ভাষায়, ‘মায়ার শহর’ শুধু একটি নাটকের গল্প নয়, এটি আমাদের পরিচিত শহর, পরিচিত সম্পর্ক এবং মানুষের মায়ায় আটকে থাকার গল্প।