‘সব গর্তে ঢুকেছে’ বলে পলাশের খোঁচা

এশিয়া পোস্ট বিনোদন
‘সব গর্তে ঢুকেছে’ বলে পলাশের খোঁচা
জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত


বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ বিনোদন অঙ্গনের তারকারা। প্রিয় দলের সমর্থনে সামাজিকমাধ্যমে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন অনেক তারকা। এক সরস এগিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। খেলার আগে-পরে ধারাবাহিকভাবে সামাজিকমাধ্যমে নিজের মতামত ও উচ্ছ্বাস তুলে ধরনে তিনি।

Advertisement

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে একটু বেশিই সরব থাকেন পলাশ। যখনই সুযোগ পান সাম্বার ছন্দে আলোকিত ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি।

সোমবার (৩০ জুন) জাপানের বিপক্ষে প্রিয় দলের জয়ে সামাজিকমাধ্যমে ঝড় তুললেন ছোট পর্দার এই অভিনেতা। তিনি ব্রাজিলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। পলাশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বদলে দলটির বিকল্প ডার্ক ব্লু (গাঢ় নীল) রঙের জার্সি পরে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করেছেন।

পোস্টের ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও লাভ ইমোজি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন এই তারকা। এর পরপরই হাসির ইমোজি অ্যাড করে আরেকটি পোস্টে লেখেন—সব গর্তে ঢুকছে।

সব শেষে আর্জেন্টিনার সমর্থকদের খোঁচা দিয়ে তিনি আরেকটি পোস্ট দেন। সেখানে ব্রাজিলের পতাকাসহ দুটি ইমোজি দিয়ে লেখেন—কইরে।

এই জয় ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে বিশেষ জায়গা নিল। বিশ্বকাপের নকআউট পর্যায়ের ম্যাচে পিছিয়ে পড়েও জয়ের এটি ব্রাজিলের অষ্টম ঘটনা। এর আগে সর্বশেষ এমন প্রত্যাবর্তন দেখা গিয়েছিল ২০০২ বিশ্বকাপে।