বৈশাখী গান নিয়ে হাজির বিপ্লব সাহা

বাংলা নববর্ষ উপলক্ষে ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা একটি বিশেষ সংগীত প্রযোজনা নির্মাণ করেছেন, যার শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’। বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং বিপ্লব সাহা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী।
গানটির ভিডিওচিত্রে দেশের ফ্যাশন ও সৃজনশীল অঙ্গনের বহু পরিচিত ও স্বনামধন্য ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন, যা প্রযোজনাটিকে করেছে আরও বর্ণময়, নান্দনিক ও আকর্ষণীয়। বৈশাখী আবহ, ঐতিহ্যবাহী রং এবং বাঙালিয়ানা উদযাপনের অনন্য উপস্থাপনায় এটি একটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
গান প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, এই বিশেষ আয়োজনটি দেশব্যাপী প্রচার ও প্রসারের লক্ষ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের সম্মানিত গণমাধ্যমে গানটির প্রচার, সংবাদ প্রকাশ এবং যথাযথ কাভারেজের মাধ্যমে এ উদ্যোগকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন–এই প্রত্যাশা করছি। সে সঙ্গে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে আপনাদের মূল্যবান অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।