‘আইয়ুব বাচ্চু এবং ওয়ারফেজের একুশে পদকপ্রাপ্তি নতুন সময়ের সূচনা’

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। ঘোষিত তালিকা অনুযায়ী রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন প্রায়ত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
একুশে পদকপ্রাপ্ত হিসেবে আইয়ুব বাচ্চু ও ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর নাম ঘোষণার পর শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও ভক্ত অনুরাগীরা।
একুশে পদকের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে এক পোস্টে সুরকার প্রিন্স মাহমুদ লিখেছেন, প্রিয় আইয়ুব বাচ্চু ভাই একুশে পদক পেলেন। আইয়ুব বাচ্চু এবং ‘ওয়ারফেজ’-এর একুশে পদকপ্রাপ্তির মধ্য দিয়ে একটি নতুন সময়ের সূচনা হলো।
২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকায় মোট ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড স্থান পেয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পদকপ্রাপ্তরা হলেন- ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার (চারুকলায়), মেরিনা তাবাসসুম (স্থাপত্যে), ওয়েরফেইজ (ব্যান্ড মিউজিকে), পালাকার ইসলাম উদ্দিন (নাট্যকলায়), অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (শিক্ষায়), তেজস হালদার (ভাস্কর্যে) ও অথৈ আহমেদ (নৃত্যকলায়)।
অন্যদিকে আইয়ুব বাচ্চু, ববিতা ও শফিক রেহমান একুশে পদক পাচ্ছেন যথাক্রমে সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতা বিভাগে।