logo

নোবেল কি সাইকো, শিল্পীদের কলঙ্ক: রবি চৌধুরী

নোবেল কি সাইকো, শিল্পীদের কলঙ্ক: রবি চৌধুরী

আলোচিত-সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। সম্প্রতি বিয়ের প্রলোভন ও প্রতারণার মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন তিনি। এর পরদিনই মামলার বাদীকে পুনরায় মারধরের অভিযোগ উঠেছে ‘সা রে গা মা পা’ খ্যাত এই গায়কের বিরুদ্ধে। 

বিতর্কিত গায়ক নোবেলকে নিয়ে বরাবরই সোচ্চার জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী। নোবেলের ক্যারিয়ারের শুরুর দিকে তিনি তাকে জাতীয় পর্যায়ের বেয়াদব হিসেবে মন্তব্য করেছিলেন।

দীর্ঘদিন পর আবারও নোবেল সম্পর্কে মুখ খুলেছেন রবি চৌধুরী। তিনি জানিয়েছেন, নোবেলকে পাশে বসিয়ে কিছু শেখাতে চান।

রবি চৌধুরী বলেন, অনেক সুন্দর সুন্দর গালি জানি, কিন্তু সেগুলো তাকে দিতে চাই না। ও শিল্পীদের জন্য কলঙ্ক হয়ে গেছে। তাকে পাশে বসিয়ে কিছু শেখাতে চাই। আর দেখতে চাই, ও (নোবেল) কি সাইকো? তাকে পাবনায় পাঠাতে হবে নাকি আমাদের অঙ্গনে রাখব।