logo

মিউজিক ভিডিওতে শাকিব খান 

মিউজিক ভিডিওতে শাকিব খান 

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নতুন লুক নিয়ে নতুন নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। আসছে ঈদে মুক্তি পাবে তার ‘প্রিন্স’ সিনেমাটি। এসবের মাঝেই জানা গেল নতুন এক খবর। নির্মাতা রাজীবের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শাকিব খান।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন শাকিব খান। যেটি নির্দেশনা দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা রাজীব।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ‘প্রিন্স’ সিনেমার শুটিং রেখে ২৪ ঘন্টার জন্য বাংলাদেশে আসেন শাকিব খান। এরপর কক্সবাজারে রিটেইলার মিট শেষে ফের শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি। ফিরেই অংশ নেন মিউজিক ভিডিওর শুটিংয়ে।