logo
Advertisement

অন্তর্জালে ঝড় তুললেন আতিফ-ইয়ুমনা

এশিয়া পোস্ট বিনোদন
অন্তর্জালে ঝড় তুললেন আতিফ-ইয়ুমনা
ছবি: আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে মেতেছে শ্রোতা-দর্শক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’র মিউজিক ভিডিও। এতে গায়কের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।

Advertisement

এদিকে প্রথমবারের মতো এক সঙ্গে কাজ করেই অন্তর্জালে ঝড় তুলেছেন এই দুই তারকা। তাদের রোমান্স কিংবা সম্পর্কের টানাপোড়েন—সবই দাগ কেটেছে শ্রোতা-দর্শকদের মনে। বোঝাই যাচ্ছে, এই জুটির রসায়নে মুগ্ধ তারা।

ছবি: আতিফ আসলামের ফেসবুক থেকে নেওয়া
ছবি: আতিফ আসলামের ফেসবুক থেকে নেওয়া

রোববার সামাজিক মাধ্যমে গানটির একটি ভিজ্যুয়াল ঝলক শেয়ার করেছেন আতিফ। গানটির নতুন পোস্টার প্রকাশে পর থেকেই অন্তর্জালে নেটিজেনদের চর্চা তুঙ্গে। রাজ রঞ্জোধের কথা ও সুরে আতিফের গায়কী যেন মন ছুঁয়েছে শ্রোতাদের। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গুণী পরিচালক সাইফি হাসান।

দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে অ্যালবামে ফিরলেন আতিফ। সর্বশেষ ২০০৮ সালে তার অ্যালবাম প্রকাশিত হয়েছিল। মাঝে একক গান ও প্লেব্যাকে ঝড় তুললেও গায়করে অ্যালবামের জন্য মুখিয়েছিলেন শ্রোতা-দর্শকরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’র এই গানটির মিউজিক ভিডিও দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।