logo

ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ছবি: ওটিলিয়ার ফেসবুক পেজ থেকে নেওয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’

Advertisement

ঢাকায় পৌঁছে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া নিজের ফেসবুক পেজে পোস্টটি শেয়ার করেন।
ঢাকায় পৌঁছে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া নিজের ফেসবুক পেজে পোস্টটি শেয়ার করেন।

অন্যদিকে ওটিলিয়ার কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো আয়োজন অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় আসেন এই গায়িকা।

আগামী ২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।