logo
Advertisement

ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজের কনসার্ট স্থগিত

এশিয়া পোস্ট বিনোদন
ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজের কনসার্ট স্থগিত

স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে কিশোরগঞ্জে ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট স্থগিত করা হয়েছে। ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা ছিল।

Advertisement

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী দাবি করে তা বন্ধের আহ্বান জানায় সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। এ লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন সংগঠনের নেতারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ ধরনের কনসার্টের মাধ্যমে ধর্মীয় অনুশাসন পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইমাম-উলামাদের আপত্তিতে অ্যাশেজের কনসার্ট স্থগিত