সংগীতশিল্পী হয়ে আসছেন দেবাশীষ

দেশের জনপ্রিয় চলচ্চিত্র পারিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। নির্মাতা হিসেবে খ্যাতি থাকলেও গানের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। ছোটবেলায় হতে চেয়েছিলেন শিল্পী। কিন্ত সেটি আর হওয়া হয়নি। এবার সংগীতশিল্পী পরিচয়ে আসছেন তিনি। তাই নিজের কণ্ঠে দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন দেবাশীষ।
দেবাশীষের নতুন এই গান দুটির শুটিং হবে সিলেটের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে। যার শুটিংয়ের জন্য এ মাসেই সেখানে যাবেন তিনি। দুটি গানে মডেল হবেন আসিফ নূর ও জেরিন।

গান দুটি নিয়ে এশিয়া পোস্টকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি একজন শিল্পী মানুষ। নির্মাতা থেকে, উপস্থাপনা এবং গান তিন জায়গায়তেই নিজেকে ব্যস্ত রেখেছি। কিন্তু আমি গানটাই করতে চেয়েছিলাম পরিচালক হওয়ার আগে। সেটা ক্যারিয়ারের শুরুতে যেহেতু করতে পারিনি। এখন তাই প্রফেশনালই করতে চাচ্ছি। সেই চাওয়া থেকে এবার আমার কণ্ঠে ও নির্মাণে দুটি গান প্রকাশ পাবে। একটি ‘চিরদিনই তুমি যে আমার’, অন্যটি ‘আজ এই দিনটাকে’। দুটিই শ্রদ্ধেয় কিশোর কুমারের গান। এতে মিউজিক করেছেন সোলস ব্যান্ডের মীর মাসুম ও রানা আখিন্দ, কোরিওগ্রাফি করেছেন হাবিব। গান দুটির ভিজ্যুয়ালে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। আশা করছি দর্শক গ্রহণ করবে। দুটি গানের একটি ঈদেই প্রকাশ’
দেবাশীষ বিশ্বাসকে উপস্থাপনার পাশাপাশি স্টেজে নিয়মিত গান গাইতেও দেখা যায়। শুধু দেশে নয় দেশের বাইরেও তিনি সংগীতের একাধিক শো করে থাকেন। যেখানে শুধু কিশোর কুমারের গান গেয়ে স্টেজ মাতান এই নির্মাতা। এবার পূর্ণ সংগীতশিল্পী হিসেবে আসছেন তিনি।