Advertisement

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়

এশিয়া পোস্ট বিনোদন
অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়
সংগীতশিল্পী অনুপম রায়।

দুই বাংলাতেই সমান জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি ঢাকায় তার একটি কনসার্ট স্থগিত হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল ভক্তদের। এবার স্থগিত হওয়া সেই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী ১ অগাস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট—‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন এবং ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পর আমরা আনন্দের সঙ্গে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টের নতুন তারিখ ঘোষণা করছি। আপনাদের সঙ্গে এক অবিস্মরণীয় সংগীত সন্ধ্যা উদযাপনের অপেক্ষায় রয়েছি।’

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনিচ্ছাকৃত কারণে তার আগের দিন (২৫ জুন) শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত আসে এবং দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।

তবে বিরতির পর আয়োজকেরা আবারও টিকিট বিক্রি শুরু করেছে। টিকিটের মূল্য: ২,৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।