Advertisement

রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল

এশিয়া পোস্ট বিনোদন
রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল

শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন গান ‘রামিসাদের বিচার’। গীতিকবি মাহবুবুল খালিদের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল। গানটি ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Advertisement

দেশের সাম্প্রতিক নানা অন্যায় ও সহিংসতার প্রতিবাদে নির্মিত গানটিতে তানভী, তনু ও নুসরাত হত্যাকাণ্ডের বিচারের আকুতিও তুলে ধরা হয়েছে। মানবিক ও সামাজিক সচেতনতামূলক সৃষ্টির অংশ হিসেবেই এই গানটি রচনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও শিশু গৃহকর্মী আদুরি, সীমান্তে ফেলানী হত্যা এবং মাগুরার শিশু আছিয়া নির্যাতনসহ বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে গান লিখে প্রশংসা কুড়িয়েছেন মাহবুবুল খালিদ। 'মাগুরার ফুল' গানটির জন্য তিনি মর্যাদাপূর্ণ বাইফা অ্যাওয়ার্ডেও ভূষিত হন। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক বিষয়গুলোও বারবার উঠে এসেছে এই গীতিকারের সৃষ্টিতে।

রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল